আগরতলার জনসমাবেশকে সামনে রেখে জগবন্ধুপাড়ায় IPFT-এর প্রচারসভা, ৭ পরিবারের ১৭ ভোটারের যোগদান

 আগরতলার জনসমাবেশকে সামনে রেখে জগবন্ধুপাড়ায় IPFT-এর প্রচারসভা, ৭ পরিবারের ১৭ ভোটারের যোগদান

আগামী ২৩ আগস্ট ২০২৬ আগরতলায় অনুষ্ঠিত হতে চলা IPFT-এর ‘Tipraland Statehood Demand Day’ উপলক্ষে জনসমাবেশকে সামনে রেখে শনিবার জগবন্ধুপাড়া অঞ্চল কমিটির উদ্যোগে জগবন্ধুপাড়া কমিউনিটি হলে এক প্রচারসভা অনুষ্ঠিত হয়। সভায় দলের পক্ষ থেকে আগামী দিনের কর্মসূচি ও জনসমাবেশকে সফল করার লক্ষ্যে সাংগঠনিক প্রস্তুতি এবং প্রচার-প্রচারণা নিয়ে আলোচনা করা হয়। সভাকে ঘিরে দলীয় কর্মী-সমর্থকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। এদিনের সভায় অন্যান্য রাজনৈতিক দল ত্যাগ করে ৭টি পরিবারের মোট ১৭ জন ভোটার IPFT দলে যোগদান করেন বলে দলীয় সূত্রে জানানো হয়েছে। নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে দলে স্বাগত জানান উপস্থিত নেতৃত্বরা। প্রচারসভায় উপস্থিত ছিলেন দলের মহকুমা সভাপতি চরণ বাসি ত্রিপুরা, ডুম্বুরনগর ব্লকের BSC চেয়ারম্যান প্রেম সাধন ত্রিপুরা, ডিভিশন ভাইস প্রেসিডেন্ট উত্তম কুমার ত্রিপুরা, যুব সংগঠনের সভাপতি কারণ জয় ত্রিপুরা-সহ দলের অন্যান্য নেতা-নেত্রী ও কর্মী-সমর্থকরা। সভা থেকে আগামী ২৩ আগস্ট আগরতলায় IPFT-এর Tipraland Statehood Demand Day-এর জনসমাবেশে ব্যাপক সংখ্যায় অংশগ্রহণের আহ্বান জানানো হয়। পাশাপাশি দলীয় সংগঠনকে আরও শক্তিশালী করতে তৃণমূল স্তরে প্রচার ও জনসংযোগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ