বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন ছৈলেংটা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়

বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন ছৈলেংটা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়

লংতরাইভ্যালী প্রতিনিধি।আগামী ২৬শে জানুয়ারি ২০২৬ দেশের ৭৭তম প্রজাতন্ত্র দিবস উদযাপনকে সামনে রেখে আজ ছৈলেংটা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের মধ্যে একটি বর্ণাঢ্য বসে আঁকো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সৃজনশীল প্রতিভা বিকাশের লক্ষ্যে এই বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়।

প্রতিযোগিতা চলাকালীন বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাসুদেব চাকমা অনুষ্ঠানের বিস্তারিত রূপরেখা তুলে ধরেন। তিনি জানান, শিক্ষার্থীদের মধ্যে দেশাত্মবোধ জাগ্রত করতে এবং প্রজাতন্ত্র দিবসের তাৎপর্য ফুটিয়ে তুলতেই এই আয়োজনের পরিকল্পনা করা হয়েছে। ছোটদের বিভাগ থেকে শুরু করে উচ্চ-মাধ্যমিক স্তরের ছাত্রছাত্রীরা অত্যন্ত উৎসাহের সঙ্গে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।প্রতিযোগিতার মূল বিষয়বস্তু ছিল 'জাতীয় পতাকা', 'আমাদের দেশ' এবং 'প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ'। ছাত্রছাত্রীদের আঁকা ছবির মাধ্যমে ফুটে ওঠে আগামীর ভারতের স্বপ্ন এবং দেশের বীর শহিদদের প্রতি শ্রদ্ধা।

প্রধান শিক্ষক বাসুদেব চাকমা আরও উল্লেখ করেন যে, এই প্রতিযোগিতায় বিজয়ীদের নাম আগামী ২৬শে জানুয়ারি মূল অনুষ্ঠানের দিন ঘোষণা করা হবে এবং তাদের হাতে বিশেষ পুরস্কার তুলে দেওয়া হবে। বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষিকাদের উপস্থিতিতে অত্যন্ত সুশৃঙ্খলভাবে আজকের এই কর্মসূচি সম্পন্ন হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ