ড্রেইন নির্মাণের অনিয়মের খবর প্রকাশের পর সাংবাদিককে প্রাণনাশের হুমকির সম্মুখীন রাষ্ট্রীয় সমাচার বার্তার সাংবাদিক।ময়নামা গ্রাম পঞ্চায়েতের ২ নম্বর ওয়ার্ডে ড্রেইন নির্মাণের কাজে অনিয়মের অভিযোগ নিয়ে সংবাদ প্রকাশের পর সাংবাদিককে ফোন করে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে গ্রাম পঞ্চায়েতের প্রধান মুসলিম মিয়ার বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে সাংবাদিক মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
অভিযোগ, রাস্তার ড্রেইন নির্মাণের কাজ নিয়ে স্থানীয় বাসিন্দাদের একাংশ অনিয়মের অভিযোগ তোলেন। বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশ করেন রাষ্ট্রীয় সমাচার বার্তার সাংবাদিক প্রতিনিধি মো. ইমদাদুল ইসলাম। সংবাদ প্রকাশের পর তাঁর মোবাইল ফোনে যোগাযোগ করে পঞ্চায়েত প্রধান মুসলিম মিয়া হুমকি দেন বলে অভিযোগ।
অন্যদিকে, স্থানীয় এক পঞ্চায়েত সদস্যের বক্তব্য হিসেবে জানা গেছে, সংশ্লিষ্ট রাস্তার কাজ কে করেছেন, সে বিষয়ে তাঁর কাছে কোনো তথ্য নেই। এই বিষয়টিও এলাকায় প্রশ্নের জন্ম দিয়েছে এবং ড্রেইন নির্মাণের কাজের স্বচ্ছতা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
একজন নির্বাচিত পঞ্চায়েত প্রতিনিধি কর্তৃক একজন সাংবাদিককে হুমকি দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে বিভিন্ন মহলে সমালোচনা দেখা দিয়েছে। সাংবাদিকদের বক্তব্য, কোনো সংবাদে আপত্তি থাকলে আইনসম্মতভাবে তার প্রতিবাদ বা ব্যাখ্যা দেওয়ার সুযোগ রয়েছে; কিন্তু হুমকি বা ভয় দেখানোর অভিযোগ অত্যন্ত উদ্বেগজনক।
ঘটনার পর সাংবাদিক প্রতিনিধি মো. ইমদাদুল ইসলাম আইনগত প্রক্রিয়ার মাধ্যমে বিষয়টির প্রতিকার চেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্বারস্থ হয়েছেন বলে জানা গেছে।
তবে অভিযোগের বিষয়ে ময়নামা গ্রাম পঞ্চায়েতের প্রধান মুসলেম ভূঁইয়ার বিরুদ্ধে ।তবে প্রধান মুসলিম ভূঁইয়া বক্তব্য এখনও পাওয়া যায়নি। তাঁর বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে সংযোজন করা হবে।
ঘটনাটি ঘিরে সাংবাদিকদের নিরাপত্তা এবং সংবাদ প্রকাশের স্বাধীনতা নিয়ে ত্রিপুরাজুড়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

0 মন্তব্যসমূহ