তেসরা আগষ্ট,অঙ্গনওয়ারি কেন্দ্রে চাকুরি দেবার নাম করে স্বদলীয় সমর্থকদের কাছ থেকে বিশাল অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উটলো শাসক দলীয় এক এম,ডি,সি এর বিরুদ্ধে।

 তেসরা আগষ্ট,অঙ্গনওয়ারি কেন্দ্রে চাকুরি দেবার নাম করে স্বদলীয় সমর্থকদের কাছ থেকে বিশাল অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উটলো শাসক দলীয় এক এম,ডি,সি এর বিরুদ্ধে। ঘটনাটি ঘটে উওর জেলার কাঞ্চনপুর মহকুমার অন্তর্গত জয়শ্রী গ্রাম পঞ্চায়েতে। 


জানা গেছে গুণবতী এম,ডি,সি হলো স্বশাসিত জেলা পরিষদের মাছমারা দুই নং আসনের প্রার্থী তথা প্রাক্তন মন্ত্রী ও বর্তমান বিধায়ক ভগবান দাস এবং পেচারথল মন্ডলের প্রাক্তন সভাপতি দেবাশীষ দাস এর স্নেহধন্য স্বপ্না দাস। 


ঘটনার বিবরণে জানা যায় যে,অঙ্গনওয়ারি কেন্দ্রে চাকুরি দেবার নাম করে দলীয় সমর্থক শিবনগর দুই নং ওয়ার্ডের বাসিন্দা নারায়ন নাথ এর স্ত্রী শান্তনা নাথ এবং জয়শ্রী শ্রীনগর গ্রামের বাসিন্দা গৌরাঙ্গ দাস এর স্ত্রী সীমা রানি দাস এর কাছ থেকে ক্রমান্বয়ে একান্ন হাজার ও পয়তাল্লিশ হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগ উটলো এম,ডি,সি স্বপ্না দাস এর স্বামী নিরেশ দাস এর বিরুদ্ধে।জানা গেছে স্বপ্না দাস কে এম,ডি,সি বানানোর পিছনে যে সকল দলীয় সমর্থকেরা রাত দিন একাকার করে পরিশ্রম করছে,আজ এম,ডি,সি হওয়ার পর তাদের কেই শোষণ করতে মরিয়া হয়ে উটেছে এম,ডি,সি স্বপ্না দাস।বর্তমানে গরিবের টাকায় লালজুরি গ্রামের বাড়ি ছেড়ে কাঞ্চনপুর নারায়ন সরনীতে নতুন রাজপ্রাসাদ গড়া সহ ছেলের বিলাশবহুল আটারো লক্ষ টাকার গাড়িতে হাবুডুবু খাচ্ছে এম,ডি,সি স্বপ্না।স্বামী নিরেশ কে দিয়ে তুল্লা আদায়ের ব্যাবসা চালিয়ে যাচ্ছে বহাল তবিয়তে।উভয় ক্ষেএেই টাকা নিয়ে চাকুরি দিতে না পেরে গভীর বিপাকে পরে এম,ডি,সি সহ ওর স্বামী নিরেশ।যদিও চাপে পরে গৌরাঙ্গ দাস এর কাছ থেকে নেওয়া পয়তাল্লিশ হাজার টাকার মধ্যে চল্লিশ হাজার টাকা পেরৎ দিতে বাধ্য হয়।তবে শান্তনা নাথ এর একান্ন হাজার টাকার মধ্যে মাএ সাত হাজার টাকা ফেরত দিয়ে বাকি টাকা দিতে অসম্মতি প্রকাশ করেন।তবে বকেয়া টাকার বিনিময়ে এ,ডি,সি এলাকায় অন্যান্য দপ্তরে চাকুরী অথবা বড় ধরনের সুবিধা পাইয়ে দেবার আশ্বাস দেন এম,ডি,সি।এলাকায় গুঞ্জন রয়েছে,বিগত কিছুদিন পুর্বে নাকি চাকুরী দেবার নাম করে কাঞ্চনপুর স্থিত নিজ বাড়িতে ডেকে এনে এক মহিলাকে জোর পুর্বক ধর্ষণ করার অপচেষ্টা করে ব্যার্থ হয় স্বামী নিরেশ।জয়শ্রী বাসিদের অভিযোগ এম,ডি,সি হবার পর থেকে স্বপ্না বিগত চার বছরের মধ্যে জয়শ্রী এলাকায় স্বপ্নার ঠিকির নাগাল পায়নি কেহই।এম,ডি,সি ফান্ড থেকে জয়শ্রী বাজারে একটি নাট মন্দির নির্মান করেই খালাশ।অঙ্গন ওয়ারি চাকুরী না জে,আর,বি,টি, টি,এস,আর এবং স্পেশাল এক্সিকিউটিভ পদে চাকুরী দেবার নাম করেও বাড়ি বাড়ি গিয়ে তুল্লা আদায়ের অভিযোগ রয়েছে এম,ডি,সি সহ স্বামী নিরেশ এর বিরুদ্ধে।জানা গেছে ইদানীং কালে বেনিফিসারিদের নামের কমলা চারা নিরেশ দাস সহ কন্যা সানিয়া দাস,মা মনোবালা দাস,মামাতো ভাই প্রণয় দাস এর নামে হাতিয়ে নিয়েছে।কিছুদিন পূর্বে নাকি নারিকেল চারা ছেলে নয়নজ্যোতি ও নিকটাত্মীয়দের মধ্যে বাট বাটোয়ারা করে নিয়েছে।সঠিক সুবিধা ভোগীদের বঞ্চিত করে নিজেদের আত্মীয় পরিজনদের নামে সুবিধা ভোগকরে চলছেন গুনবতী এম,ডি,সি সাহেবা।অভিযোগ কারি গৌরাঙ্গ দাস জানান ঘুষের টাকা পেরৎ চাইতে গিয়ে এম,ডি,সি সহ স্বামী নিরেশ কতৃক জয়শ্রী এলাকাবাসিদের কেও কটাক্ষ করে গালি গালাজ শুনতে হয়।জয়শ্রী এলাকার জনগনের ভোটে এম,ডি,সি নির্বাচিত হয়ে জয়শ্রী বাসিদের কটাক্ষ করে অশ্রাব্য ভাষায় গালিগালাজ কোন ভাবেই মনে নিতে পারছেন না জয়শ্রী এলাকার জনগন।তাই এক প্রকারের অতিষ্ঠ হয়ে জয়শ্রী এলাকার জনগন এম,ডি,সি স্বপ্না এর অপসারণ চাইছেন।সরকারি টাকায় জনগনের উন্নয়নের ধারাকে নিজের আত্মীয় পরিজনদের মধ্যে অব্যাহত রেখে এক অনন্য নজীর গড়ে চলেছেন এম,ডি,সি স্বপ্না ও স্বামী নিরেশ।এম,ডি,সি স্বপ্না দাস এর বিলাশবহুল জীবন যাএা জয়শ্রী বাসিদের কালীমা লিপ্ত করে তুলেছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ