রাজ্যের ৬০৫টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে প্রায় ৭১ শতাংশ গ্রাম পঞ্চায়েতে বিজেপি মনোনীত প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেয়েছে।

 রাজ্যের ৬০৫টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে প্রায় ৭১ শতাংশ গ্রাম পঞ্চায়েতে বিজেপি মনোনীত প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেয়েছে। বাকি যে আসন গুলি রয়েছে তাতেও নিশ্চিত জয় পাবে বিজেপি মনোনীত প্রার্থীরা।


ঐ সকল আসন গুলিতে আগামী ৮ আগস্ট নির্বাচন অনুষ্ঠিত হবে তাই নির্বাচনের পূর্বে করবি সমর্থকদের মন চাঙ্গা করতে তাদের সঙ্গে সাংগঠনিক বৈঠক করলেন প্রদেশ বিজেপির সভাপতি রাজিব ভট্টাচার্য। প্রধানমন্ত্রীর মোদি তেজস রাজধানী ইত্যাদি এক্সপ্রেসের মাধ্যমে রাজ্যকে সরাসরি দিল্লির সঙ্গে যুক্ত করে দিয়েছেন তাই তো সাধারণ পঞ্চায়েত নির্বাচনে বিরোধীরা দিল্লিকে টানছেন। অপপ্রচার করছেন কেন্দ্র এবং রাজ্যে আর কিছুদিনের মধ্যেই বিজেপি ক্ষমতা হারাচ্ছে তাই পৌঁছেতে গণদেবতা যেন বিরোধীদের পক্ষে রায় দেন। তিনি কৌতুকবশত বলেন প্রধানমন্ত্রীর উন্নয়নের ছোঁয়া লাগাতেই আজ পঞ্চায়েত নির্বাচনেও কেন্দ্রকে টানছে বিরোধীরা। শনিবার সোনামুড়া মহকুমার কাঁঠালিয়া ব্লকের অন্তর্গত রবীন্দ্রনগর কমিউনিটি হলে এক সাংগঠনিক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি কথাগুলি বলেন। তিনি বলেন বিরোধীদের কাছে এখন আর কোন ইস্যু নেই তাই তারা অপপ্রচার ছড়িয়ে ভোটারদের মন জয় করতে চাইছে, কিন্তু এতে কোন সফলতা আসবেনা বিরোধীদের কারণ মানুষ জানে একমাত্র মোদি সরকারই পারবে সকলের সার্বিক বিকাশ সাধন করতে।

এছাড়াও যে সকল ব্যক্তিরা দলে থেকে দলের বিরুদ্ধে কাজ করছেন তাদের বিরুদ্ধেও দল সঠিক পদক্ষেপ নেবে বলে অভিমত ব্যক্ত করেন। এ সম্পর্কে জেলা সভাপতির কাছ থেকে সম্পূর্ণ রিপোর্ট পেয়ে তারপর তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।

এদিন সাংগঠনিক বৈঠকে প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্যের পাশাপাশি উপস্থিত ছিলেন প্রদেশ সম্পাদিকা মৌসুমী দাস, জেলা সভাপতি দেবব্রত ভট্টাচার্য, বিধায়ক বিন্দু দেবনাথ সহ জেলা মণ্ডল এবং বিভিন্ন ব্লকের ত্রিস্তর পঞ্চায়েতের বিজেপি মনোনীত প্রার্থীরা উপস্থিত ছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ