লেফুঙ্গা থানার গাঁজা বিরোধী অভিযানে ধ্বংস প্রায় ৯ হাজার পরিপক্ক গাঁজা গাছ,গাঁজা চাষীদের তল্লাশিতে পুলিশ,বিস্তারিত ওসি সহদেব দাস

লেফুঙ্গা থানার গাঁজা বিরোধী অভিযানে ধ্বংস প্রায় ৯ হাজার পরিপক্ক গাঁজা গাছ,গাঁজা চাষীদের তল্লাশিতে পুলিশ,বিস্তারিত ওসি সহদেব দাস

লেফুঙ্গা থানার ওসি সহদেব দাসের নেতৃত্বে লেফুঙ্গা থানাধীন অভিচরণ এবং দীঘালিয়া এলাকায় সরকারি জমিতে গড়ে ওঠা গাঁজা বাগানে অভিযান চালিয়ে সাফল্য পেল পুলিশ। এই গাঁজা বিরোধী অভিযানে দুটি পৃথক স্থানে অভিযান চালিয়ে পুলিশ প্রায় ৯ হাজার পরিপক্ক গাঁজা গাছ কেটে ধ্বংস করেন। এই অভিযানের নেতৃত্বে ছিলেন লেফুঙ্গা থানার ওসি সহদেব দাস। রবিবার গভীর রাতে লেফুঙ্গা থানাধীন অভিচরণ এলাকায় এবং সোমবার বিকালে দীঘালিয়া এলাকায় এই ধারাবাহিক গাঁজা বিরোধী অভিযান চালায় পুলিশ।এই অভিযানে লেফুঙ্গা থানার ওসি সহদেব দাসের নেতৃত্বে ছিল বিশাল পুলিশ,টি.এস.আর বাহিনী এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।এই অভিযান নিয়ে লেফুঙ্গা থানার ওসি সহদেব দাস জানান গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালায় পুলিশ এবং এই সময় দুটি পৃথক স্থানে অভিযান চালিয়ে প্রায় ৯ হাজার পরিপক্ক গাঁজা গাছ কেটে ধ্বংস করেন।এবং উভয় এলাকাতেই গাঁজা বাগান গুলি ছিল  খাস অর্থাৎ সরকারি জমিতে।তবে কারা এই গাঁজা চাষের সঙ্গে জড়িত তদন্ত চালাচ্ছে পুলিশ গাঁজা চাষীদের জালে তুলতে।পাশাপাশি তিনি জানান এই ধারাবাহিক গাঁজা বিরোধী অভিযান আগামীদিনেও জারি থাকবে।বলা বাহুল্য যদি গোটা মোহনপুর পুলিশ মহকুমাধীন যে সকল থানা গুলি রয়েছে তার মধ্যে গাঁজা বিরোধী অভিযানে উল্লেখযোগ্য ভূমিকা রাখছেন লেফুঙ্গা থানা বলে দাবি স্থানীয় সচেতন মহলের

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ