খোয়াই অঞ্চলে শীতকালে ফুলকপি, বাঁধাকপি, পালং শাক, গাজর, মূলা, শিম, টমেটো, ধনে পাতা ইত্যাদি সবজি প্রচুর চাষ হয়।
বিশেষ করে খোয়াই নদী-এর আশেপাশে কৃষকরা ভালো ফলন পায় প্রতিবছর। বিশেষ করে খোয়াই পহরমুড়ায় খোয়াই নদী সংলগ্ন চকবের এলাকা, যা এখানকার কৃষির একটি গুরুত্বপূর্ণ অংশ। শীতের অনুকূল আবহাওয়ায় এই সবজিগুলো চাষের জন্য উপযুক্ত, এবং অক্টোবর-নভেম্বর মাস বীজ বপনের সেরা সময়। কিন্তু এবছর আবহাওয়া শীতকালীন সবজি চাষের জন্য প্রথম দিকে সেই রকম অনুকূল ছিল না। যার কারণে প্রথম দিকে ফলন একেবারেই কম হয়েছে। বিশেষ করে পোকার যন্ত্রণায় বাঁধাকপি থেকে শুরু করে বিভিন্ন ফলন মাঠে মারা খেয়েছে। প্রথমদিকে কৃষকরা চেষ্টা করলেও খোয়াই কৃষি দপ্তরের সেই রকম কোন সহযোগিতা পায়নি কৃষকরা। বিশেষ করে বিগত বছরও যেখানে তৎকালীন কৃষি আধিকারিক শ্রীকান্ত নাথ থাকাকালীন সময়ে প্রত্যেকটি কৃষি জমিতে গিয়ে কৃষকদের অবস্থা কি রকম কোন কিছু প্রয়োজন আছে কিনা ফসল উৎপাদন করতে গিয়ে সেই খবরটুকু নিতেন, সেখানে নতুন কিছু আধিকারিক প্রদ্যুতের দের সেই রকম কোন ভূমিকাই নেই। এছাড়াও আবহাওয়ার কারণ তো সর্বপ্রথম উল্লেখ করার বিষয়। গোটা বিষয়টি উঠে আসে খোয়াই পহরমুড়ায় খোয়াই নদী সংলগ্ন চকবের এলাকায় কৃষকদের সঙ্গে কথা বলে। খোয়াই থেকে শুভঙ্কর দের প্রতিবেদন

0 মন্তব্যসমূহ