স্থানীয়দের দাবি, খোয়াই আশারামবাড়ী এলাকা এখন বনদস্যুদের নিরাপদ আশ্রয়স্থল। প্রতিদিন গাছ কাটার যন্ত্রের শব্দে বন-জঙ্গল মুখরিত হয়ে ওঠে। নির্বিচারে বন ধ্বংস চললেও কার্যকর প্রতিরোধ চোখে পড়ছে না।

 গাঁজা ক্ষেত ধ্বংস করল পুলিশ! জুয়া ও মাদকের সাথে বনদস্যুদের গোপন কোরিডোরে পরিণত খোয়াই আশারামবাড়ী!

স্থানীয়দের দাবি, খোয়াই আশারামবাড়ী এলাকা এখন বনদস্যুদের নিরাপদ আশ্রয়স্থল। প্রতিদিন গাছ কাটার যন্ত্রের শব্দে বন-জঙ্গল মুখরিত হয়ে ওঠে। নির্বিচারে বন ধ্বংস চললেও কার্যকর প্রতিরোধ চোখে পড়ছে না।

রাজ্যজুড়ে যখন গাঁজা ধ্বংস অভিযানের মরশুমে প্রতিদিন বিনা পারিশ্রমিকে এক লক্ষ, দুই লক্ষ এমনকি পাঁচ লক্ষ পর্যন্ত গাঁজা গাছ কাটা হচ্ছে বলে প্রশাসনের দাবি। 

খোয়াই জেলার আশারামবাড়ী বিধানসভা কেন্দ্রের মানুষ দীর্ঘদিন ধরেই নিজেদের বঞ্চিত বলে মনে করেন। এই বিধানসভা কেন্দ্র থেকে বারবার নির্বাচিত জনপ্রতিনিধিরা শুধু বিধায়ক নন, মন্ত্রীও হয়েছেন। তবুও স্থানীয়দের অভিযোগ, উন্নয়ন ও আধুনিকতার ছোঁয়া আজও আশারামবাড়ী এলাকার মানুষের কাছে অধরা রয়ে গেছে। রাস্তা-ঘাট, পাণীয় জল ও বিদ্যুৎ পরিসেবা যে তিমিরে ছিল, সেই তিমিরেই রয়ে গেছে। আজও আশারামবাড়ী প্রত্যন্ত সীমান্তবর্তী এলাকা হিসাবেই রাজ্যের মানচিত্রে রয়ে গেছে। ইতিহাস সাক্ষী, এই আশারামবাড়ী কেন্দ্র থেকে একের পর এক বিধায়ক মন্ত্রীত্ব সহ বহু উচ্চপদ পেয়ে থাকলেও, আশারামবাড়ীর মানুষের জীবনমানের উন্নতি হয়নি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ