কাগজের হারমোনিয়াম, বীণা ও থ্রিডি ছবিতে খুদে শিল্পীদের সৃজনশীলতার চমককৈলাসহর
প্রতিনিধি: উত্তম দেবকৈলাসহরের
ভগৎ সিং হলঘরে শুরু হয়েছে চিত্রাঙ্কন আর্ট স্কুলের দুই দিনব্যাপী বার্ষিক আর্ট পরীক্ষা ও চিত্রপ্রদর্শনী। প্রদর্শনীতে খুদে ও তরুণ শিক্ষার্থীদের নানা সৃজনশীল শিল্পকর্ম দর্শনার্থীদের নজর কেড়েছে।ভারত সরকার অনুমোদিত নবকলা আর্ট অর্গানাইজেশনের অধীনে পরিচালিত এই পরীক্ষায় মোট ৫০৭ জন শিশু ও তরুণ শিক্ষার্থী অংশ নিচ্ছে। পরীক্ষার পাশাপাশি আয়োজিত প্রদর্শনীতে শিক্ষার্থীদের হাতে তৈরি কাগজের হারমোনিয়াম, বীণা, দৃষ্টিবান্ধব থ্রিডি ছবি এবং বিভিন্ন সৃজনশীল প্রকল্প স্থান পেয়েছে। অভিনব এসব শিল্পকর্ম দেখে মুগ্ধ হন অনুষ্ঠানে উপস্থিত দর্শনার্থীরা।অনুষ্ঠানের বিশেষ অতিথি কৈলাসহর পুরপরিষদের ভাইস চেয়ারপারসন নীতিশ দে প্রদর্শনী ঘুরে দেখেন এবং খুদে শিল্পীদের সঙ্গে কথা বলেন। তিনি তাদের প্রতিভার প্রশংসা করে ভবিষ্যতে আরও বড় মঞ্চে নিজেদের সৃজনশীলতা তুলে ধরার জন্য উৎসাহ দেন।চিত্রাঙ্কন আর্ট স্কুলের কর্ণধার বিনয় কুমার দে জানান, প্রথম দিনে ২০৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে। দ্বিতীয় দিনে আরও ৩০৪ জন শিশু ও তরুণ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেবে। পরীক্ষায় ভালো ফলাফলকারী শিক্ষার্থীদের আর্ট স্কুল ও বোর্ডের পক্ষ থেকে বিশেষভাবে পুরস্কৃত করা হবে।তিনি আরও জানান, কৈলাসহরের প্রতিভাবান শিল্পীদের সর্বভারতীয় স্তরে তুলে ধরার লক্ষ্যেই নবকলা আর্ট অর্গানাইজেশনের মাধ্যমে ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।

0 মন্তব্যসমূহ