বিজেপির উন্নয়নই ভরসা: ছাওমনু বিধানসভায় তিপ্রা মথা ছেড়ে পদ্ম শিবিরে ৫৪ ভোটার

 বিজেপির উন্নয়নই ভরসা: ছাওমনু বিধানসভায় তিপ্রা মথা ছেড়ে পদ্ম শিবিরে ৫৪ ভোটার

 উন্নয়নের জোয়ারে গা ভাসিয়ে মথা শিবিরে ফের বড়সড় ধস নামাল ভারতীয় জনতা পার্টি। "সূতা বিতরণ নয়", বরং বিজেপির প্রকৃত উন্নয়নের কর্মযজ্ঞে শামিল হতে ১৭টি পরিবারের মোট ৫৪ জন ভোটার তিপ্রা মথা ত্যাগ করে বিজেপিতে যোগ দিয়েছেন।

রবিবার বিকেলে ছাওমনু বিধানসভার লালছড়ার বিদ‍্যাজয় চৌধুরি পাড়ায় এক বিশেষ যোগদান সভার আয়োজন করা হয়। সেখানে উপস্থিত থেকে স্থানীয় জনপ্রিয় বিধায়ক শম্ভুলাল চাকমা নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে তাঁদের সসম্মানে দলে স্বাগত জানান।

যোগদানকারী পরিবারগুলির দাবি, দীর্ঘদিনের বঞ্চনা এবং নিছক প্রতিশ্রুতির রাজনীতি ছেড়ে তাঁরা এখন সুশাসন ও উন্নয়নের পথে হাঁটতে চান। বিধায়ক শম্ভুলাল চাকমা জানান, এলাকার মানুষের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই প্রমাণ করে যে সাধারণ মানুষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন ডাবল ইঞ্জিন সরকারের ওপর পূর্ণ আস্থা রাখছেন। এই যোগদানের ফলে এলাকায় বিজেপির সাংগঠনিক শক্তি আরও বৃদ্ধি পেল বলে মনে করছে রাজনৈতিক মহল।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ