নারিকেল কুঞ্জ পর্যটকদের জন্য কতটুক নিরাপদ, আক্রান্ত ডিসিএম ও তার চালক,
ভ্রমণপিপাসুদের পছন্দের গন্তব্য নারিকেল কুঞ্জ এখন কার্যত অরাজকতার স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। সরকারি আধিকারিক থেকে শুরু করে সাধারণ পর্যটক—নিরাপদ নন কেউই। সম্প্রতি ঘটে যাওয়া কিছু চাঞ্চল্যকর ঘটনা এবং স্থানীয় সিন্ডিকেট রাজের কারণে নারিকেল কুঞ্জের পর্যটন শিল্প এখন বড়সড় প্রশ্নের মুখে।
অরাজকতা কতটা চরমে পৌঁছেছে তার প্রমাণ পাওয়া যায় যখন খোদ DCM (ডেপুটি কালেক্টর ও ম্যাজিস্ট্রেট) এবং তাঁর ড্রাইভার নারিকেল কুঞ্জে আক্রান্ত হন। সরকারি ডিউটি পালন করতে গিয়ে যদি প্রশাসনিক আধিকারিকরাই নিরাপদ না থাকেন, তবে সাধারণ পর্যটকদের নিরাপত্তা কোথায়?
অভিযোগ উঠেছে, নারিকেল কুঞ্জে একটি নির্দিষ্ট জাতিগোষ্ঠী ছাড়া অন্য কারোর ব্যবসা করার অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। অন্য কোনো সম্প্রদায়ের মানুষ সেখানে ব্যবসা করতে গেলে তাঁদের ওপর নেমে আসছে চরম হেনস্থা। এই সংকীর্ণ মনমানসিকতা এবং বৈষম্য শুধু পর্যটন নয়, বরং এলাকার সাম্প্রদায়িক সম্প্রীতিকেও নষ্ট করছে।পর্যটকদের পকেট কাটতে নৌকার ভাড়া ইচ্ছেমতো বাড়ানো হচ্ছে।
লাইফ জ্যাকেট ছাড়াই পর্যটকদের নৌকায় তোলা হচ্ছে, যা যে কোনো সময় বড় দুর্ঘটনার কারণ হতে পারে।অরাজকতার এখানেই শেষ নয়। এলাকায় দেদারসে চলছে বিদ্যুৎ চুরি, যা সরকারি কোষাগারের ক্ষতির পাশাপাশি এলাকায় দুর্ঘটনার ঝুঁকি বাড়িয়ে তুলছে।
আমাদের প্রশ্ন:
নারিকেল কুঞ্জ কি এভাবেই চলতে থাকবে? স্থানীয় প্রশাসনের নাগের ডগায় এই ধরণের গুন্ডাগিরি এবং বৈষম্য কীভাবে সম্ভব? পর্যটন কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে এবং এই অরাজকতা বন্ধ করতে অবিলম্বে কঠোর পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন।
আপনার মতামত জানান নিচে কমেন্ট বক্সে।

0 মন্তব্যসমূহ