ধর্মনগরে বিজেপির যুব শঙ্খনাদ সমাবেশে মুখ্যমন্ত্রী।
রেলযোগে ধর্মনগরে এসে বিজেপির উত্তর জেলা যুব মোর্চার উদ্যোগে আয়োজিত ‘যুব শঙ্খনাদ ২০২৬’ সমাবেশে যোগ দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ড. মানিক সাহা। শুক্রবার ধর্মনগরের বিবিআই ময়দানে অনুষ্ঠিত এই যুব সমাবেশকে কেন্দ্র করে কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়।এই জনসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ড. মানিক সাহা। এছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ তথা প্রদেশ বিজেপির সভাপতি রাজিব ভট্টাচার্য,রাজ্য সরকারের মন্ত্রী টিংকু রায়,প্রদেশ যুব মোর্চার সভাপতি ও বিধায়ক সুশান্ত দেব,উত্তর জেলা বিজেপির সভাপতি কাজল দাস,প্রদেশ ওবিসি মোর্চার সভাপতি মলিনা দেবনাথ,বিধায়ক যাদব লাল দেবনাথ,বিধায়ক বিনয় ভূষণ দাস,জেলা যুব মোর্চার সভাপতি জয়জিত শর্মা এবং উত্তর জেলা পরিষদের সভাধিপতি অপর্ণা নাথ।এছাড়াও সভায় দলের অন্যান্য পদাধিকারী,কর্মী ও বিপুল সংখ্যক সমর্থক উপস্থিত ছিলেন।

0 মন্তব্যসমূহ