মোহনপুর এডিসি নির্বাচন: বিনয় দেববর্মার দাবি, 'নির্বাচনোত্তর কোনো সন্ত্রাস হয়নি'মোহনপুর, ত্রিপুরা:

 মোহনপুর এডিসি নির্বাচন: বিনয় দেববর্মার দাবি, 'নির্বাচনোত্তর কোনো সন্ত্রাস হয়নি'মোহনপুর, ত্রিপুরা:

ত্রিপুরা স্ব-শাসিত জেলা পরিষদের ১৩ সিমনা তমাকারী ও ১৪ বোধজংনগর ওয়াকিনগর কেন্দ্রে নির্বাচনোত্তর কোনো সন্ত্রাস, ভাঙচুর, হামলা বা হুমকির ঘটনা ঘটেনি বলে দাবি করেছেন বড়কাঁঠাল এলাকার রুব্রীতুইসা সাব জোনাল চেয়ারম্যান বিনয় দেববর্মা।তিনি বিজেপির ১৭ এপ্রিলের পর সন্ত্রাসের অভিযোগকে 'সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন' বলে আখ্যায়িত করেছেন। দেববর্মা বলেন, বিজেপি এডিসি নির্বাচনে জঘন্যভাবে হেরেছে এবং তিপ্রা মথা দলকে কালিমালিপ্ত করার জন্য মিথ্যা অভিযোগ করছে।বিনয় দেববর্মা আরও উল্লেখ করেন যে, জনজাতি জনগণ বিজেপির 'জুমলা' প্রত্যাখ্যান করে তিপ্রা মথা দলকে বিপুল ভোটে বিজয়ী করেছেন। তাদের বিশ্বাস, বুবাগ্রার নেতৃত্বে তিপ্রা মথা দলই জনজাতি জনগণের স্বার্থে কথা বলে এবং তাদের পাশে থাকে।তিনি জানান, এডিসি নির্বাচন ২০২৬ এই কেন্দ্রগুলিতে সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। এই শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে মোহনপুর মহকুমা শাসক ও রিটার্নিং অফিসার সান্তনু বিকাশ দাস সহ তাঁর প্রশাসন, পুলিশ প্রশাসন এবং কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী বিশেষ ভূমিকা পালন করেছে

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ