জনসমস্যা সমাধানের দাবিতে কাঞ্চনপুর মহকুমা শাসকের কাছে কংগ্রেসের ডেপুটেশ
কাঞ্চনপুর প্রতিনিধি:-
কাঞ্চনপুর, ১৩ জুলাই ২০২৬:
জনসাধারণের বিভিন্ন সমস্যার দ্রুত সমাধানের দাবিতে আজ কাঞ্চনপুর ব্লক কংগ্রেস কমিটির উদ্যোগে কাঞ্চনপুর মহকুমা শাসকের কাছে একটি ডেপুটেশন প্রদান করা হয়।
ডেপুটেশনে নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রীর মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ, অতিরিক্ত বিদ্যুৎ বিলের সমস্যা সমাধান, কাঞ্চনপুর মহকুমার বিভিন্ন রাস্তার বেহাল অবস্থা দ্রুত মেরামত, বিদ্যালয়গুলিতে শিক্ষক-শিক্ষিকার শূন্যপদ পূরণসহ একাধিক দাবি তুলে ধরা হয়।
এছাড়াও ডেপুটেশনে MGNREGA প্রকল্পে বছরে ১২৫ দিনের কাজ নিশ্চিত করা ও ৩০০ টাকা মজুরি প্রদানের দাবি জানানো হয়। পাশাপাশি বয়স্ক ভাতা নিয়মিত প্রদান, প্রত্যন্ত গ্রামাঞ্চলে বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা, আনন্দবাজার গোডাউন থেকে ১৫ কিলোমিটার এলাকার মধ্যে থাকা রেশন ডিলারদের উপযুক্ত আইনের ব্যবস্থা এবং আনন্দবাজার শান্তিপুর হাসপাতাল পুনরায় চিকিৎসক ও নার্স দিয়ে চালু করার দাবি জানানো হয়েছে।
কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়, সাধারণ মানুষের দৈনন্দিন সমস্যাগুলি দ্রুত সমাধানের জন্য প্রশাসনের হস্তক্ষেপ প্রয়োজন। মহকুমা শাসকের কাছে দাবিগুলি বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আবেদন জানানো হয়েছে।

0 মন্তব্যসমূহ