চাকমা সমাজ তথা ত্রিপুরা রাজ্য চাকমা সামাজিক পরিষদের মাননীয় রাজ্য কার্বারী (প্রধান সমাজপতি) শ্রী শান্তি বিকাশ চাকমার নেতৃত্বে চাকমা সমাজের একটি প্রতিনিধি দল আজ TTAADC-এর মাননীয় চিফ এক্সিকিউটিভ মেম্বার (CEM) শ্রী রুনিয়েল দেববর্মার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে প্রতিনিধি দলের পক্ষ থেকে নবনিযুক্ত CEM-কে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়। এরপর চাকমা সমাজের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে দীর্ঘক্ষণ আলোচনা হয়।

আলোচনার অন্যতম প্রধান বিষয় ছিল, TTAADC-র অধিবেশনে ইতোমধ্যে পাস হওয়া চাকমা সম্প্রদায়ের বিভিন্ন কাস্টমারি আইন (Customary Laws) দ্রুত মাননীয় রাজ্যপালের অনুমোদনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি।

প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন রাজ্য কাবিদাঙ (রাজ্য সম্পাদক) শ্রী অতুল চাকমা, ধর্ম কাবিদাঙ (ধর্ম সম্পাদক) শ্রী পদ্ম রঞ্জন চাকমা, টেঙা কাবিদাঙ (অর্থ সম্পাদক) শ্রী সুশীল চাকমা, প্রাক্তন রাজ্য কার্বারী (প্রধান সমাজপতি) শ্রী নিরঞ্জন চাকমা, সুলোয়ানি কার্বারী শ্রী দর্শন চাকমা, শ্রী সুমন চাকমাসহ অন্যান্যরা

এছাড়াও প্রতিনিধি দলের সঙ্গে উপস্থিত ছিলেন TCF ধলাই জেলা কমিটির সাধারণ সম্পাদক শ্রী রাজীব সরকার।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ