গাঁজা সহ যাত্রাপুর থানার পুলিশের হাতে গ্রেপ্তার!
যাত্রাপুর থানার পুলিশ গোপন খবরের ভিত্তিতে ১০ই মার্চ রাত প্রায় আটটার দিকে কাঠালিয়া পঞ্চায়েত এলাকার খাদ্যাখলা গ্রামের মঞ্জিল হোসেনের বাড়ি থেকে তল্লাশি চালিয়ে পুলিশ উঠনের মাটির নিচ থেকে বস্তাবন্দি ২৫কেজি শুকনো গাজা সহ বাড়ির মালিক মঞ্জিলকে থানায় নিয়ে আসে।
এই খবর জানাজানি হতেই যাত্রাপুর থানার ওসি সিতি কন্ঠ বর্ধন জানান যে, দীর্ঘদিন ধরে এই কুখ্যাত নেশা মজুদদার বিভিন্ন স্থানে পাচার করার অভ্যাস ছিল।
মঙ্গলবার রাত সাড়ে সাতটার দিকে তাদের কাছে খবর আসে, খবর পেয়ে তড়িঘড়ি ছুটে যায় দুই সাব ইন্সপেক্টর যেমন, বিজয় চক্রবর্তী, প্রসেনজিৎ দেবনাথ সহ অন্যান্য পুলিশ ও টি এস আর জোয়ানকে নিয়ে তার বাড়ি ঘেরাও করা হয়।
অনেক খোঁজাখুঁজির পর তার উঠুনের মাটি করে বস্তাবন্দি শুকনো গাজা গুলি উদ্ধার করা হয়।
সঙ্গে সঙ্গে বাড়ির মালিক মঞ্জিল হোসেন (৪২) কে পুলিশ আটক করে থানায় নিয়ে আসে।
ওসি জানান, তার বিরুদ্ধে এনডিপিএস দ্বারা একটি মামলা রেজিস্টার ভুক্ত করে আজকেই সোনামুড়া কোর্টের সোপর্দ করা হবে।

0 মন্তব্যসমূহ