শিক্ষক বদলিকে কেন্দ্র করে বুধবার রণক্ষেত্রের চেহারা নিল সাব্রুম মহকুমার উত্তর দৌলবাড়ী উচ্চ বুনিয়াদ স্কুল!

 শিক্ষক বদলিকে কেন্দ্র করে বুধবার রণক্ষেত্রের চেহারা নিল সাব্রুম মহকুমার উত্তর দৌলবাড়ী উচ্চ বুনিয়াদ স্কুল!

দীর্ঘ দিন ধরে শিক্ষক স্বল্পতায় ধুঁকছে বিদ্যালয়টি। এই অবস্থায় বিদ্যালয়ের জনপ্রিয় শিক্ষক দেবপ্রিয় মজুমদারের বদলির নির্দেশ আসতেই ক্ষোভে ফেটে পড়েন ছাত্র-ছাত্রী ও অভিভাবকরা।

​এদিন সকালে উত্তেজিত আন্দোলনকারীরা স্কুলের মূল গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ শুরু করেন। পরিস্থিতি আরও জটিল হয় যখন তারা সংলগ্ন রাস্তায় বসে পথ অবরোধ করেন। আন্দোলনকারীদের প্রশ্ন, যেখানে পর্যাপ্ত শিক্ষক নেই, সেখানে পঠন-পাঠন সচল রাখার পরিবর্তে কেন শিক্ষক কমিয়ে দেওয়া হচ্ছে?

​অভিভাবকদের দাবি, "দেবপ্রিয় বাবুর বদলি কোনোভাবেই মেনে নেওয়া হবে না।" শিক্ষক অভাবে পড়ুয়াদের ভবিষ্যৎ অন্ধকারের দিকে যাচ্ছে বলে তারা আশঙ্কা প্রকাশ করেছেন। দাবি পূরণ ও বদলি বাতিল না হওয়া পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ