তিন বোনের স্বাক্ষর জালিয়াতি করে পিতৃ সম্পত্তি হাতিয়ে নেয় কমলাসাগর শাসক দলের নেত্রী!!
তিন বোনের স্বাক্ষর জালিয়াতি করে এবং জীবিত ভাইকে মৃত বানিয়ে পিতৃ সম্পত্তি হাতিয়ে নিলো দুই ভাই সহ কমলাসাগর মন্ডল সম্পাদিকা। ঘটনার বিবরণ জানা যায় কমলাসাগর বিধানসভার দীনদয়াল চৌমুনি এলাকায় তিন বোন ও তিন ভাই এর পিতৃ সম্পত্তি রয়েছে। তিন বোন বিবাহ সূত্রে স্বামীর বাড়িতে এবং এক ভাই কর্মসূত্রে বহিরাজে রয়েছে। কিন্তু দুই ভাই সুকুমার চক্রবর্তী ও পঙ্কজ চক্রবর্তী এবং সুকুমার চক্রবর্তী স্ত্রী কমলাসাগর শাসক দলের নেত্রী রিনা চক্রবর্তী তিন বোনের স্বাক্ষর জালিয়াতি করে এবং এক ভাইয়ের ডেট সার্টিফিকেট বানিয়ে সম্পূর্ণ পিতৃ সম্পত্তি হাতিয়ে নেয়। বোনেরা জানায় বাড়িতে থাকা দুই ভাই তিন বোনকে মিথ্যে কথা বলে বাবার নাম সংশোধন করতে হবে বলে জানিয়ে বিশালগড় এইচ ডিএম অফিসে ডেকে এনে সাদা কাগজে জাল সাক্ষর করে নেয় এবং তাদের বলে দেয় বাড়ি চলার জন্য। তিন বোন বিশ্বাসের মাধ্যমে ভাইদেরকে কিছু বলে উঠতে পারেনি। পরবর্তী সময়ে বড় ভাই শংকর চক্রবর্তী যিনি কর্মসূত্রে বহিরাজ্যে রয়েছেন তিনি বাড়িতে এসে দেখেন উনার পিতৃ সম্পত্তি ছোট দুই ভাইয়ের নামে করে নিয়েছে। এই বিষয়ে যখন তিন বোন জানতে বাপের বাড়িতে যায় তখন দুই ভাইয় তাদের মারধর করে বাড়ি থেকে বের করে দেয় এবং হুমকি দেয় যদি তাদের বাড়িতে যদি আবার আসে তাদের প্রাণে মেরে দেওয়া হবে। তাছাড়া তিন বোনের নামে বাড়ির জায়গাটি দু গন্ডা করে পিতা থাকাকালীন তাদের নামে দিয়ে যায়। কিন্তু এখন দেখা যায় কমলাসাগর মন্ডল সম্পাদিকা রিনা চক্রবর্তী সরকারি প্রভাব খাটিয়ে সম্পূর্ণভাবে বেআইনির মাধ্যমে উনার স্বামী ও আরেক ভাসুরের নামে সম্পূর্ণ সম্পত্তি করে নেয়। তাই তিন বোন সংবাদ মাধ্যমের দারস্ত হয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন সুবিচার পাওয়ার জন্য

0 মন্তব্যসমূহ