এডিসি নির্বাচন সামনে রেখে রইস্যাবাড়ীতে বিজেপিতে যোগ দিলেন ৯ পরিবারের ২৪ ভোটার

 এডিসি নির্বাচন সামনে রেখে রইস্যাবাড়ীতে বিজেপিতে যোগ দিলেন ৯ পরিবারের ২৪ ভোটার

আসন্ন এডিসি নির্বাচনকে সামনে রেখে প্রচার কর্মসূচি জোরদার করছে ভারতীয় জনতা পার্টি। সোমবার ৪৪ রাইমাভ্যালী মন্ডলের অন্তর্গত রইস্যাবাড়ী এলাকার পূর্বপোথাছড়া ২০ নং শক্তি কেন্দ্রের দুইটি বুথ কমিটির উদ্যোগে এক প্রচার সভার আয়োজন করা হয়। উক্ত সভায় CPIM এবং তিপ্রা মথা দল ত্যাগ করে ৯টি পরিবারের মোট ২৪ জন ভোটার ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন। অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ তাদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে বিজেপিতে বরণ করে নেন। এদিনের যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন পূর্ব ত্রিপুরা লোকসভা কেন্দ্রের সাংসদ রেবতী ত্রিপুরা, প্রদেশ মহিলা মোর্চার সভাপতি শ্রীমতি সতি রানী চাকমা, ধলাই জেলা সভাপতি প্রতিরাম ত্রিপুরা, মন্ডল সভাপতি ধন্যমানিক ত্রিপুরা, প্রাক্তন মন্ডল সভাপতি সমীর রঞ্জন ত্রিপুরাসহ অন্যান্য নেতৃত্ব।নেতৃবৃন্দ বক্তব্যে বলেন, রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচিতে আস্থা রেখেই সাধারণ মানুষ বিজেপিতে যোগদান করছেন। আগামী এডিসি নির্বাচনকে সামনে রেখে সংগঠনকে আরও শক্তিশালী করতে এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে বলেও তারা জানান।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ