পুলিশের উপর ক্ষুব্ধ হয়ে গ্রামবাসীরা অনির্দিষ্টকালের জন্য জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন শুরু করেছে।
জাতীয় সড়ক অবরোধের ফলে অবরোধের দুপাশে শত শত গাড়ি আটকে পড়েছে এবং নিত্য যাত্রী সহ পথচারীরা নাজেহালের শিকার। সংশ্লিষ্ট এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে। ঘটনা কৈলাসহরের পঞ্চমনগর এলাকায়। উল্লেখ্য, কৈলাসহরের মাইলং এডিসি ভিলেজের অন্তর্গত পঞ্চমনগর গ্রামের স্থায়ী বাসিন্দা রামমোহন দেববর্মা। ষাট বছরের রামমোহন দেববর্মা পেশায় একজন কৃষক। রামমোহন দেববর্মার স্ত্রী, দুই ছেলে এবং এক মেয়ে রয়েছে। বড় ছেলে আার্মিতে কর্মরত রয়েছে। ছোট ছেলে বেকার এবং ছেলে মেয়ে সবাই বিবাহিত। রামমোহন দেববর্মার মেয়েকে ফটিকরায়ের গঙ্গানগর এলাকায় বিয়ে দিয়েছেন। গত তিন মার্চ দুপুরে রামমোহন দেববর্মা উনি গঙ্গানগর এলাকায় মেয়ের বাড়িতে গিয়েছিলেন। পরবর্তী সময়ে রামমোহন দেববর্মা গঙ্গানগর মেয়ের বাড়ি থেকে কুমারঘাটের জয়গুরু ফার্মেসিতে গিয়েছিলেন ঔষধ ক্রয় করার জন্য। এরপর থেকে রামমোহন দেববর্মাকে আজ অব্দি খোঁজে পাওয়া যাচ্ছে। অনেক খোঁজাখুজির পর রামমোহন দেববর্মাকে না পেয়ে পরিবারের পক্ষ থেকে রাতের বেলায় ফটিকরায় থানায় লিখিত ভাবে জানানো হয়েছে। পরিবারের অভিযোগ, ফটিকরায় থানায় লিখিত ভাবে জানানোর পরও ফটিকরায় থানার পুলিশ রামমোহন দেববর্মাকে খোঁজে বের করার জন্য কোনো ধরনের পদক্ষেপ নেয়নি। এমনকি ফটিকরায় থানার পুলিশ রামমোহন দেববর্মার পরিবারের সদস্যদের সাথে অভব্য আচরণ করছে বলেও জানা গেছে। এই খবর মাইলং এডিসি ভিলেজ এলাকার সবার কাছে পৌঁছতেই গোটা মাইলং এডিসি ভিলেজের জনজাতিরা প্রচন্ড ক্ষুব্ধ হয়ে পড়ে। গ্রামবাসীরা ফটিকরায় থানার পুলিশের উপর ক্ষুব্ধ হয়ে গোটা মাইলং এডিসি ভিলেজের অন্তর্গত বিভিন্ন এলাকার জনজাতিরা শনিবার সকাল সাড়ে ছয়টা থেকে পঞ্চমনগর এলাকায় ২০৮জাতীয় সড়ক অবরোধ শুরু করে। রীতিমতো জাতীয় সড়কের উপর শামিয়ানা টাঙিয়ে রাস্তায় বসে বিক্ষোভ প্রদর্শন করছে। জাতীয় সড়ক অবরোধে অধিকাংশরাই মহিলা জনজাতি। অবরোধকারীরা জানান যে, যতক্ষন অব্দি ঊনকোটি জেলার জেলাশাসক এবং জেলার পুলিশ সুপার অবরোধস্থলে এসে রামমোহন দেববর্মাকে খোঁজে বের করে দেবার আশ্বাস না দেবেন ততক্ষণ অব্দি অনির্দিষ্টকালের জন্য জাতীয় সড়ক অবরোধ চালিয়ে যাওয়া হবে বলে জানান। অবরোধকারীরা এও জানান যে, উনারা নিজেরা কুমারঘাটের জয়গুরু ফার্মেসিতে গিয়ে তিন মার্চের সিসিটিভি-এর ফুটেজ চেক করেছেন এবং তিন মার্চ রামমোহন দেববর্মা জয়গুরু ফার্মেসিতে যান নি। অবরোধের দুপাশে শত শত গাড়ি আটকে পড়েছে। অবরোধস্থলে কৈলাসহর থানার বিশাল সংখ্যক পুলিশ, টিএসআর এবং কেন্দ্রীয় বাহিনী মজুত রয়েছে। এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে।

0 মন্তব্যসমূহ