আজ কৈলাশহরের শৈবতীর্থ ঊনকোটিতে প্রথমবারের মতো এক অভিনব অনুষ্ঠান করা হয়েছে। এই অনুষ্ঠানের বিষয় ছিল ঊনকোটি তীর্থ আউটডোর স্টাডি ড্রয়িং কম্পিটিশন এবং শিল্পী সংবর্ধনা অনুষ্ঠান।
এই অনুষ্ঠানটি পরিচালনা করে ভারতীয় প্রত্নতত্ত্ব সর্বেক্ষণ এবং ত্রিপুরা আর্ট সোসাইটির উদ্যোগে।
এই ড্রয়িং কম্পিটিশনে ঊনকোটি জেলা, এবং শ্যামসুন্দর জুয়েলারি এর সহযোগিতায়, ঊনকোটি জেলা উত্তর ত্রিপুরা জেলা ও ধলাই জেলার আংশিক এরিয়া থেকে প্রায় ২ হাজার খুদে ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছে। সাথে ছিল অভিভাবকগণ ও তিনটি জেলার আর্ট সোসাইটির শিক্ষক-শিক্ষিকা গণও উপস্থিত ছিলেন।
এই অভূতপূর্ব অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন ত্রিপুরা আর্ট সোসাইটির সভাপতি শ্রী কপিল কান্তি দাস, ভারতীয় প্রত্নতত্ত্ব দপ্তরের পক্ষে শ্রী অভিষেক কুমার ,অটল বিহারী বাজপায়ী
পুরস্কার প্রাপ্ত শ্রী মিলন কান্তি দত্ত ,ঊনকোটি জেলা পরিষদের সদস্য শ্রী বিমল কর ,চন্ডিপুর পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন শ্রীমতি সম্পা দাস পাল সহ তিন জেলা থেকে আগত ত্রিপুরা আর্ট সোসাইটির শিক্ষক শিক্ষিকারা।
প্রথমেই অতিথিদের উত্তরীয় , ফুলের তুলা, মেমেন্টো ও চারা গাছের টপ দিয়ে বরণ করা হয় শ্যামসুন্দর কোং জুয়েলার্স এর পক্ষে। এরপর গাছে জলদানের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়।
ত্রিপুরার শ্যামসুন্দর কোং জুয়েলার্স এর পক্ষ থেকে জানানো হয় যে উনারা ব্যবসার সাথে সাথে বিভিন্ন সামাজিক কাজের সাথে জড়িত এই ধরনের অনুষ্ঠান ভবিষ্যতে আরো বড় পরিসরে করার চেষ্টা করবে।
আজকের এই অনুষ্ঠানটি দেখে কৈলাসহরের বুদ্ধিজীবীরা সাধুবাদ জানায় ত্রিপুরা আর্ট সোসাইটির কর্মকর্তারদের তৎ সঙ্গে শ্যামসুন্দর জুয়েলারির কার্যকর্তাদের কে।
(১) কপিল কান্তি দাস (কৈলাশহর আর্ট সোসাইটির সভাপতি)।
(২) শ্রীমতি শম্পা দাস পাল (চন্ডিপুর পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন)।

0 মন্তব্যসমূহ