ADC জয়ের পর ছবিমুড়া দখল নিল তিপ্রা মথা! গেটে তালা ঝুলিয়ে পর্যটকদের প্রবেশ বন্ধ, 28 এপ্রিল পর্যন্ত বন্ধ পর্যটন

 বন্ধ করে দেওয়া হল ছবিমুড়ায় পর্যটকদের আসা! ছবিমুড়ার দখল নিয়ে এমনি দাবি তিপ্রা মথা সমর্থকদের!! তারা এদিন ছবিমুড়ার গেটে তালা ঝুলিয়ে দিয়েছেন।




১৭ ই এপ্রিল এডিসি নির্বাচনে জয়লাভের পর গোটা রাজ্যের জুড়ে তিপ্রা মথা কর্মীরা ভিলেজ কমিটির দখল এবং সরকারি প্রতিষ্ঠান দখল করার ঘটনা একের পর এক প্রকাশিত হচ্ছে।। শনিবার ব্যতিক্রম ঘটেনি ত্রিপুরা অন্যতম পর্যটন কেন্দ্র ছবিমুড়াতে। ২০১৮ সালে বিজেপি সরকার রাজ্য প্রতিষ্ঠা হওয়ার পর সহায়ক দলের কর্মীরা ছবিমুড়া পর্যটন কেন্দ্রটি পরিচালনা করে আসছিল। এমত অবস্থায় গত ১৭ ই এপ্রিল  এডিসিতে দ্বিতীয়বারের মতো তিপরা মথা সরকার প্রতিষ্ঠা হওয়ার পর দলের কর্মী সমর্থকরা রাজ্যের বিভিন্ন স্থানে ভিলেজ কমিটি গুলো দখল একের পর এক দখল করে নিচ্ছে। শনিবার ত্রিপুরার পর্যটন দপ্তরের অধীনস্থ ছবিমুড়া দখল করে নিল মথা দলে কর্মীরা। অমরপুর মহকুমা শাসকের পরিচালনায় এতদিন ধরে ছবিমুড়া রাজ্য এবং বহিরাজ্যের পর্যটকদের পরিষেবা দিয়ে আসছিল। কিন্তু  এ ডি সি তে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে মথা দল ক্ষমতায় দ্বিতীয়বারের মতো প্রতিষ্ঠিত পরপর হঠাৎ এই ধরনের ঘটনা প্রকাশ্যে আসতে শুরু করে দিয়েছে। শনিবার ছবি মুড়া মূল ফটকের সামনে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখাতে থাকে দলের কর্মী সমর্থকরা। ঘটনাস্থলে খবর পেয়ে বীরগঞ্জ থানার পুলিশ ছুটে যান এবং ঘটনার স্থলে ছিল পূর্বের সহায়ক দলের সদস্যরা। এমতাবস্থায় পুলিশের তৎপরতায় মথা দলের কর্মীদের বুঝিয়ে ছবি মুড়া মূল ফটকের তালা ঝুলানো চাবি গুলি মহকুমা শাসকের নিকট হস্তান্তর করার প্রতিশ্রুতি দিলে মথা দলের কর্মীরা ঘটনাস্থল থেকে চলে আসে। এবং আগামী ২৮ শে এপ্রিল পর্যন্ত পর্যটকদের জন্য ছবিগুলা বন্ধ থাকবে বলে জানিয়েছেন মথা দলের কর্মীরা,,, আজকের এই ঘটনায় ছবিমুড়া পর্যটকদের আগমন নিয়ে নানান প্রশ্নতে শুরু করেছে। ছবিমুড়ার স্থায়ী সমস্যা কবে নাগাদ মিটবে তা বলা আপাতত মুশকিল। এখন দেখা যাক সমহিমায় আগের মত ছবিমুড়া  কবে নাগাদ ফিরবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ