“মুখ্যমন্ত্রী সমীপেষু” কর্মসূচিতে সাধারণ মানুষের সমস্যা শুনলেন মুখ্যমন্ত্রী দ্রুত ও কার্যকর সমাধানের নির্দেশ সংশ্লিষ্ট আধিকারিকদের

আগরতলার শ্যামাপ্রসাদ মুখার্জী লেনে অবস্থিত মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনে অনুষ্ঠিত হল “মুখ্যমন্ত্রী সমীপেষু” কর্মসূচি। এই কর্মসূচিতে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত সাধারণ মানুষ তাঁদের নানান অভাব-অভিযোগ, সমস্যা ও দাবি সরাসরি মুখ্যমন্ত্রীর সামনে তুলে ধরেন।

সাধারণ মানুষের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। অভিযোগ ও সমস্যাগুলির গুরুত্ব বিবেচনা করে তিনি উপস্থিত সংশ্লিষ্ট আধিকারিকদের দ্রুত, কার্যকর ও মানবিক দৃষ্টিভঙ্গিতে পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন।

জানা যায়, কর্মসূচিতে জমি সংক্রান্ত সমস্যা, রাস্তাঘাটের বেহাল অবস্থা, পানীয় জল, বিদ্যুৎ, স্বাস্থ্য পরিষেবা, সামাজিক ভাতা সহ একাধিক বিষয় উঠে আসে। মুখ্যমন্ত্রী প্রতিটি বিষয় গুরুত্ব সহকারে পর্যালোচনা করে দ্রুত সমাধানের আশ্বাস দেন।

রাজ্য সরকারের এই উদ্যোগকে সাধারণ মানুষের সঙ্গে প্রশাসনের সরাসরি সংযোগ স্থাপনের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। “মুখ্যমন্ত্রী সমীপেষু” কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষ তাঁদের সমস্যা সরাসরি প্রশাসনের সর্বোচ্চ স্তরে তুলে ধরার সুযোগ পাচ্ছেন বলে মত প্রকাশ করেন উপস্থিত বহু মানুষ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ