তিপ্রা মথার দিকে ঝুঁকছে সাধারণ মানুষ, ডলুছড়ায় যোগ দিল ৫৪ ভোটার

 ভিসি নির্বাচনকে সামনে রেখে ডলুছড়া এলাকায় বিজেপিতে বড়সড় ভাঙনের ঘটনা ঘটেছে। আজ অক্ষয়মনি কারবারি পাড়ায় অনুষ্ঠিত এক যোগদান কর্মসূচিতে বিজেপি ছেড়ে তিপ্রা মথা পার্টিতে যোগ দেন ২৬টি পরিবারের মোট ৫৪ জন ভোটার।

এই যোগদান কর্মসূচিকে ঘিরে এলাকায় রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তিপ্রা মথা নেতৃত্বের দাবি, এটি শুধু একটি যোগদান নয়, বরং এলাকার সাধারণ মানুষের আস্থা ও সমর্থনের প্রতিফলন।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মনু ছৈলেংটা MDC হলিউড চাকমা।তিপ্রা সিটিজেন ফেডারেশন (TCF)-এর জেনারেল সেক্রেটারি রাজিব সরকার। হলিউড চাকমা স্পষ্টভাবে জানান, মহারাজ প্রদ্যোত বিক্রম মাণিক্য দেববর্মা-র আদর্শ ও নীতি অনুসরণ করে আগামী দিনে এলাকার সকল সম্প্রদায়ের মানুষকে সঙ্গে নিয়ে তিপ্রা মথা পার্টিকে আরও শক্তিশালী করা হবে।


তিনি আরও বলেন, উন্নয়ন, অধিকার রক্ষা এবং জনস্বার্থে কাজ করার লক্ষ্যে সাধারণ মানুষ এখন তিপ্রা মথার প্রতি আস্থা রাখছেন। সেই কারণেই প্রতিদিনই বিভিন্ন রাজনৈতিক দল থেকে মানুষ তিপ্রা মথায় যোগ দিচ্ছেন।


ভিসি নির্বাচনের প্রাক্কালে এই যোগদান কর্মসূচি তিপ্রা মথার সংগঠনকে আরও মজবুত করবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ