রহস্যজনকভাবে নিখোঁজ এক বিবাহিত যুবক, পরিবারের অভিযোগ পরিকল্পিত অপহরণ

 রহস্যজনকভাবে নিখোঁজ এক বিবাহিত যুবক, পরিবারের অভিযোগ পরিকল্পিত অপহরণ। জানা গেছে আমতলী থানার অন্তর্গত হাঁপানিয়া এলাকায় সুশান্ত দেব ওরফে বিনয় নামে এক বিবাহিত যুবকের গেস্ট হাউস রয়েছে।

গত ৪ মে অর্থাৎ গত সোমবার নিলয় সিং এবং প্রীতম রায় দেবাশীষ কর নামে এক যুবকের হোটেলে বসে পরিকল্পনা করে হাঁপানিয়া এলাকায় সুশান্ত দেব ওরফে বিনয়ের গেস্ট হাউসে ভাঙচুর চালায় এবং মালিক সুশান্ত দেবের সোনার চেইন ছিনতাই করে, দুষ্কৃতিকারীরা এদিন সুশান্ত দেবের গেস্ট হাউসের সিসিটিভি ক্যামেরাও ভেঙ্গে গুড়িয়ে দেয় বলে অভিযোগ। পরে সুশান্ত দেব এই ঘটনায় আমতলী থানায় অভিযুক্তদের বিরুদ্ধে লিখিত আকারে মামলা দায়ের করে। এরপর শনিবার বিকেলে সুশান্ত দেব ওরফে বিনয় আগরতলা যাওয়ার উদ্দেশ্য করে বাড়ি থেকে বের হয় কিন্তু সেদিন রাত হয়ে গেলেও সুশান্ত ওরফে বিনয় বাড়ি ফিরে আসেনি। পরে তার পরিবারের লোকজন তাকে ফোন করলে তার মোবাইল বন্ধ দেখায়। এই অবস্থায় শুক্রবার রাতে সুশান্ত দেবের পরিবারসহ এলাকাবাসীরা আমতলী থানায় ছুটে এসে তার নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনাটি জানায়। শুক্রবার গভীর রাত পর্যন্ত সুশান্ত দেব ওরফে বিনয়ের কোন খোঁজ পাওয়া যায়নি অবশেষে তার পরিবারের লোকজন শনিবার আবারো আমতলী থানায় ছুটে আসে। শনিবার দুপুরে সুশান্ত দেব এর স্ত্রী সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে গোটা ঘটনাটি বিস্তারিতভাবে তুলে ধরতে গিয়ে বলেছেন এই ঘটনার পর তারা বাধারঘাটের বিধায়িকা মিনা সরকারকে জানাতে গিয়েছিল কিন্তু বিধায়িকা অসুস্থতার দোহাই দিয়ে তাদের সাথে দেখা করার দরকার বলে মনে করেননি। এদিন সুশান্ত দেবের স্ত্রী আমতলী থানার পুলিশের ভূমিকা নিয়েও অসন্তোষ প্রকাশ করেছেন। তিনি বলেছেন গত ৪ তারিখের ঘটনার পর তারা আমতলী থানায় যখন মামলা করেছিল সেই মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ কোন ব্যবস্থা নেওয়ার তো দূরের কথা ঘটনাটি তাদের রেজিস্টার খাতায় পর্যন্ত লিপিবদ্ধ করেনি। সুশান্ত দেবের স্ত্রীর অভিযোগ গত ৪ তারিখের পর আমতলী থানার পুলিশ যদি অভিযুক্ত দেবাশীষ কর, নিলয় সিং এবং প্রীতম রায়কে গ্রেফতার করত তাহলে হয়তো আজ এই ঘটনা হতো না। তাই তিনি স্পষ্টভাবে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অভিযোগ জানিয়েছেন উনার স্বামী সুশান্ত দেবের বিনয় নিখোঁজ হয়নি তাকে অভিযুক্তরা পূর্বপরিকল্পিতভাবে অপহরণ করেছে।তাই তিনি প্রশাসনের কাছে স্বামীকে অক্ষত অবস্থায় ফেরত পাওয়ার দাবি জানিয়েছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ