ধলাই জেলাভিত্তিক ‘জল উৎসব’ ও ‘জল অর্পণ দিবস’ গন্ডাছড়ায় পালিত

ধলাই জেলাভিত্তিক ‘জল উৎসব’ ও ‘জল অর্পণ দিবস’ গন্ডাছড়ায় পালিত

ধলাই জেলার গন্ডাছড়া মহকুমার পিএমশ্রী কবিগুরু আরএসবিভি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে বৃহস্পতিবার ধলাই জেলাভিত্তিক ‘জল উৎসব’ ও ‘জল অর্পণ দিবস’ যথাযথ মর্যাদায় পালিত হয়েছে। পানীয় জল ও স্বচ্ছতা (DWS) দপ্তরের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে জেলার জল সরবরাহ ব্যবস্থার এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে ডিপ টিউবওয়েল (DTW) স্কিমগুলো শর্মা ভিভিসি-এর কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। পাশাপাশি সরমা ভিসির পালপাড়া এলাকায় একটি ডিটিডব্লিউ জলের পাম্প স্টেশনের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ৪৪ রাইমা ভ্যালি বিধানসভা কেন্দ্রের মাননীয়া বিধায়িকা শ্রীমতী নন্দিতা দেববর্মা রিয়াং। বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, “জল মানে জীবন। সরকার মানুষের জন্য পানীয় জলের ব্যবস্থা করে দিয়েছে, তাই সকলকে জল সঠিকভাবে ব্যবহার করতে হবে এবং অপচয় থেকে বিরত থাকতে হবে।” তিনি আরও বলেন, যে সমস্ত জল প্রকল্পের কাজ চলছে এবং যেগুলো ইতিমধ্যে সম্পন্ন হয়েছে সেগুলো দ্রুত চালু করার পাশাপাশি পাহাড়ি অঞ্চলে যেখানে জলের সমস্যা রয়েছে সেখানে প্রয়োজন অনুযায়ী সময়মতো জলের ট্যাঙ্কার পৌঁছে দেওয়ার জন্য সংশ্লিষ্ট দপ্তরের প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানে উপস্থিত ডিডব্লিউএস সার্কেল আমবাসার সুপারিন্টেনডিং ইঞ্জিনিয়ার এর. জীবন দেববর্মা জানান, বর্তমানে প্রায় ৮৪ শতাংশ মানুষের ঘরে সফলভাবে পানীয় জল পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে এবং এটিকে দ্রুত ১০০ শতাংশে পৌঁছে দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়ে দপ্তর কাজ করে যাচ্ছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডুম্বুরনগর আরডি ব্লকের বিএসি চেয়ারম্যান  প্রেম সাধন ত্রিপুরা এবং বিএসি ভাইস চেয়ারম্যান  বিকাশ চাকমা। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধলাই জেলার ADM,অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবী অতীশ দাস। তাছাড়া ছিলেন মহকুমা DWS দপ্তরের SDO সহ অন্যান্য আধিকারিকরা।

জল জীবন মিশনের অধীনে আয়োজিত এই কর্মসূচির মূল লক্ষ্য ছিল সাধারণ মানুষের মধ্যে জল সংরক্ষণ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা এবং সরকারি জল প্রকল্পগুলোর সুফল সরাসরি জনগণের কাছে পৌঁছে দেওয়া। অনুষ্ঠানে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত জনপ্রতিনিধি, সরকারি আধিকারিক ও বিপুল সংখ্যক গ্রামবাসীর উপস্থিতি লক্ষ্য করা যায়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ