বিজেপি ছেড়ে তিপ্রা মথায় যোগদান ১৯ পরিবার, ৬৩ ভোটার
লবণছড়ার কাচারি চৌধুরী পাড়ায় তিপ্রা মথা পার্টির সাংগঠনিক শক্তি প্রদর্শন।
আজ কাচারি চৌধুরী পাড়া এলাকায় আয়োজিত এক যোগদান কর্মসূচিতে বিজেপি দল ছেড়ে ১৯টি পরিবারের মোট ৬৩ জন ভোটার তিপ্রা মথা দলে যোগদান করেন।
নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে তিপ্রা মথা পরিবারে স্বাগত জানানো হয়। এই যোগদানকে কেন্দ্র করে এলাকায় দলীয় কর্মী-সমর্থকদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।
এই যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন মনু ছৈলেংটা এমডিসি হলিউড চাকমা। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন তিপ্রা মথা পার্টির ব্লক প্রেসিডেন্ট হংস কুমার ত্রিপুরা সহ দলের অন্যান্য নেতৃত্ব ও কর্মী-সমর্থকরা।
দলীয় নেতৃত্বের পক্ষ থেকে নবাগতদের স্বাগত জানিয়ে এলাকার মানুষের স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
১৯ পরিবার ও ৬৩ ভোটারের এই যোগদানকে সামনে রেখে লবণছড়ার কাচারি চৌধুরী পাড়ায় তিপ্রা মথা পার্টির সংগঠন আরও শক্তিশালী হলো বলেই দাবি দলীয় নেতৃত্বের।

0 মন্তব্যসমূহ