ফুটব্রিজ ও পানীয় জলের দাবিতে ছাওমনু–মনু সড়ক অবরোধ

 ফুটব্রিজ ও পানীয় জলের দাবিতে ছাওমনু–মনু সড়ক অবরোধ

নিজস্ব সংবাদদাতা, ছাওমনু: ফুটব্রিজ নির্মাণ এবং নিরাপদ পানীয় জলের দাবিতে ফের পথ অবরোধে সামিল হলেন ধলাই জেলার পূর্ব ছাওমনু ভিলেজ কমিটির অন্তর্গত দেবেন্দ্র কারবাড়িপাড়ার গ্রামবাসীরা। আজ সকাল ৬টা থেকে তাঁরা ছাওমনু–মনু সড়ক অবরোধ করেন।

গ্রামবাসীদের অভিযোগ, বর্ষাকালে নদীর জল বেড়ে গেলে নদীর এপার-ওপার যাতায়াত কার্যত বন্ধ হয়ে যায়। এর ফলে দৈনন্দিন কাজকর্মের পাশাপাশি স্কুলপড়ুয়া ছেলেমেয়েদেরও বিদ্যালয়ে যাতায়াতে চরম সমস্যার সম্মুখীন হতে হয়। দীর্ঘদিন ধরে বিষয়টি নিয়ে একাধিকবার লিখিত আবেদন জানানো হলেও এখনও পর্যন্ত কোনো স্থায়ী সমাধান হয়নি বলে অভিযোগ তাঁদের।

এলাকাবাসীর আরও অভিযোগ, বর্তমানে তাঁরা ছড়ার জলের ওপর নির্ভরশীল। নদীর জল ঘোলা হয়ে গেলে পানীয় জলের জন্য তাঁদের চরম দুর্ভোগ পোহাতে হয়। তাই অবিলম্বে নদীর ওপর একটি ফুটব্রিজ নির্মাণ এবং নিরাপদ পানীয় জলের ব্যবস্থা করার দাবি জানিয়েছেন তাঁরা।

গ্রামবাসীরা জানান, তাঁদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত পথ অবরোধ প্রত্যাহার করা হবে না।



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ